রাবির গণিত বিভাগের ল্যাব সহকারী বহিষ্কার

২৭ আগস্ট ২০২০, ০৪:৫৯ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণিত বিভাগের ল্যাব সহকারী নাসির উদ্দিন আহমেদ লিমনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক জুলফিকার জানান, মাদকের ব্যবসায় যুক্ত থাকার কারণে ল্যাব সহকারী নাসির উদ্দিন আহমেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ সংক্রান্ত একটা চিঠিও দেয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও হতে পারে।

এর আগে গত ২৭ জুলাই রাজশাহীর দামকুড়া থানার আন্ধারকোঠা সাকিন এলাকা থেকে দুই সঙ্গীসহ রাবির গণিত বিভাগের ল্যাব সহকারী নাসির উদ্দিন লিমনকে আটক করে পুলিশ। এসময় তার থেকে ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরদিন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিন্তু ঈদুল আজহার আগেই তিনি জামিনে বের হয়ে আসেন।

মামলার এজাহারে উল্লেখ আছে, নাসির উদ্দিন লিমন ভারত থেকে ফেনসিডিল আমদানি করে বিক্রি করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল দামকুড়া থানার আন্ধারকোঠা সাকিন এলাকার একটি মোবাইল টাওয়ারের সামনে নাসির উদ্দিন লিমনসহ আরও দুইজনকে আটক করে। অন্য দুইজন হচ্ছেন, তার সহযোগী আক্তার আলী ও মিনার আলম আকাশ।

ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬