করোনামুক্ত চবি উপাচার্য

২৪ জুলাই ২০২০, ০৯:২৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এর আগে সোমবার (১৩ জুলাই) উপাচার্য করোনায় আক্রান্ত হয়ে  চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত ৪ দিন আগে উপাচার্য ম্যামসহ তার পরিবারের সবাই করোনামুক্ত হয়েছেন। তবে তাঁর স্বামীর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া অন্য সদস্যদের নিয়ে উপাচার্য বাসভবনে ফিরে এসেছেন। ওনারা আরো কিছুদিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

জানা গেছে, গত ১১ জুলাই উপাচার্যের নমুনা পরীক্ষার ফলাফলে তার মেয়ে এবং তিন নাতনিসহ পরিবারের ৭ সদস্য করোনাভাইরাস শনাক্ত হয়। এসময় উপাচার্যের সঙ্গে তার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. লতিফুল আলম চৌধুরী ও মেয়ে রিফাত মোস্তফাও সিএমএইচে ভর্তি হন।

মেয়ে ও তিন নাতি-নাতসহ উপাচার্য করোনা থেকে মুক্ত হলেও উপাচার্যের স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে আছেন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলে দেশে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৬৫৮ জনের। মোট মারা গেছেন ২ হাজার ৮৩৬ জন।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬