এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত

২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ PM , আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ PM
এসওএস স্কুল চট্টগ্রাম

এসওএস স্কুল চট্টগ্রাম © টিডিসি সম্পাদিত

এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ পরিচালিত এসওএস স্কুল চট্টগ্রামে দুই পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে সহকারী শিক্ষক (ইংরেজি) ও সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসওএস স্কুল চট্টগ্রাম, এসওএস চিলড্রেনস ভিলেজেস ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী শিক্ষক (ইংরেজি): ১ জন।

২. সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান): ১ জন।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: তথ্যপ্রযুক্তি (আইটি) বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইংরেজি বিষয়ের শিক্ষকের ক্ষেত্রে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা ও যোগাযোগের সক্ষমতা থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা, সক্রিয় ভূমিকা, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা থাকতে হবে। শ্রেণিকক্ষ পরিচালনা ও আন্তব্যক্তিক যোগাযোগে দক্ষ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। ছয় মাসের প্রবেশনকাল সফলভাবে শেষ করার পর কর্মীরা নিয়মিত বেতন কাঠামোর আওতায় আসবেন। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা এবং গ্রুপ ইনস্যুরেন্স (মৃত্যু ও দুর্ঘটনা) সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে একটি কভার লেটার, হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের ফটোকপি জমা দিতে হবে। সিভিতে অন্তত তিনজন যাচাইযোগ্য রেফারির নাম, পদবি ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে। খামের ওপর আবেদন করা পদের নাম লিখতে হবে।

আরও দেখুন: জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 

আবেদন পাঠানোর ঠিকানা: প্রিন্সিপাল, এসওএস স্কুল চট্টগ্রাম, ব্লক-এ, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম-৪২১৬।

আবেদনের শেষ সময়: ৫ নভেম্বর ২০২৬।

নিয়োগের শর্ত: কেবল সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যেকোনো পর্যায়ে আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে এসওএস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি সমান কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে এবং শিশুদের সুরক্ষা, হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে।

বিস্তারিত তথ্য এসওএস বাংলাদেশের ওয়েবসাইট থেকে দেখুন।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সি…
  • ১৪ নভেম্বর ২০২৬
ইনজুরি নিয়েও দলের সঙ্গেই থাকছেন সাদ, সাহস জোগাবেন সতীর্থদের
  • ১৪ নভেম্বর ২০২৬
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950