আইসিটি মামলায় গ্রেপ্তার করতে তড়িঘড়ি রিলিজ: নুর

৩১ ডিসেম্বর ২০১৯, ০২:০০ PM
নুর

নুর © টিডিসি ফটো

আমাকে আইসিটি মামলায় গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করতে পারে সেজন্য তড়িঘড়ি করে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দেয়। পরে হাসপাতাল ত্যাগ করার সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

নুর বলেন, আমি এখনো চোখে ঝাপসা দেখি। বাথরুমে গিয়ে ঠিকমতো দাঁড়াতে পারি না। সোজা হয়ে হাঁটতে পারি না। কাঁশি দিলে কিংবা উঠে দাঁড়ালে পাঁজরের ডান পাশের নিচে ব্যথা পাই। তারপরও আমাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। আমি পুরোপুরি সুস্থ না হলেও আমাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে কেবল মাত্র আমাকে পুলিশ যেন গ্রেপ্তার করতে পারে সেজন্য।

ডাকসুর ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালযয়ের মতো জায়গায় ছাত্রলীগ যদি এ ধরনের বর্বর হামলা করে বেঁচে যায়, তাদের যদি বিচারের আওতায় আনা হয় তাহলে অন্য সরকার ক্ষমতায় আসলে তাদের ছাত্র সংগঠনগুলো একই কাজ করবে। আমাদের উপর ছাত্রলীগ হামলা করলেও উল্টো তাদের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে।

নুরকে মেরে ফেলার জন্য যেকোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে এবং এগুলো সরকারি মদদে হচ্ছে বলে মনে করেন ভিপি নুর। তিনি বলেন আমরা সব সময় সরকারের দুঃশাসন কিংবা ছাত্রলীগের টেন্ডারবাজি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেছি। যার কারণে তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ বড় বড় নেতাদের দিয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। কিন্তু আমরা সেই প্রলোভনে সাড়া না দেওয়ায় আমাদের উপর এরকম বর্বর হামলা করা হয়।

ডাকসুতে এ নিয়ে আমার উপর তিনবার হামলা হয়েছে আমার মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত আমার উপর হামলা চালাতে বলা হয়েছে বলে আমি শুনতে পেয়েছি। পুলিশ ছাত্রলীগকে রেহাই দিতে তারা নিজেরাই মামলা করেছে। অথচ আমরা মামলা করতে গেলেও সে মামলা নেয়া হয়নি।

আমি যেন আর কথা বলতে না পারি, তাই আমার নামে আইসিটি আইনে মামলা করা হয়েছে জানিয়ে নুর আরও বলেন, ডাকসুর মেয়াদ আছে মাত্র তিন মাস। আইসিটি আইনের মামলায় কেউ গ্রেপ্তার হলে দুই মাসের আগে তার জামিন হয় না। তাই আমাকে এই মামলায় যেন দ্রুত গ্রেপ্তার করতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ সেই জন্য আমাকে রিলিজ দিয়েছে। এ সময় বিপদের দিনে তিনি সাধারণ মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

ডাকসু ভবনের হামলার ঘটনায় আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। এর প্রধান নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. রাজিউল হক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভিপি নুরকে ছুটি দেয়া হয়েছে। গতকাল তার কাছে ছাড়পত্র বুঝিয়ে দেয়া হয়। এছাড়া নাজমুল, ফারাবী ও ফারুককে ছাড়পত্র দেয়া হবে। তিনি বলেন, তাদের অবস্থা ভালো আছে। কোনো সমস্যা হলে ফলোআপে আসতে বলা হয়েছে। এছাড়া নেফ্রোলজি বিভাগে সোহেল ও আমিনুর আছে।

গত ২২ ডিসেম্বর দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায়- মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। তবে হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেন বলে অভিযোগ ওঠে। ওই হামলায় নুরসহ অন্তত ৩৪ জন আহত হন। হামলায় আহত ভিপি নুরসহ অন্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৮ জন ভর্তি হন।

গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close