না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক

১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ PM
অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম

অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম © সংগৃহীত

বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯:০০ টায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে- সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৫ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিলেন মাত্র ১৯ শিক্ষার্থী, সবাই ফেল…
  • ৩১ অক্টোবর ২০২৬
আসছে সরাসরি ১০ হাজার কনস্টেবল ও ৪০০০ এসআই নিয়োগ বিজ্ঞপ্তি, …
  • ৩১ অক্টোবর ২০২৬
বাবাকে হারানোর পর থেমে যায় পড়ালেখা, ৫২ বছর বয়সে এইচএসসি পাস…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইংরেজিতে ফেল, এবার চলে গেলেন রাব্বিলও
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকায় ভর্তি কোচিং করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সেই রাকিবুল …
  • ৩১ অক্টোবর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেল ১১ দলীয় ঐক্যের লংমা…
  • ৩১ অক্টোবর ২০২৬