ঢাবি ছাত্রশক্তির নেতৃত্বে হাসিব-রাইয়ান-রিপন

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ PM
ফেরদৌস আইয়াম, হাসিব আল ইসলাম ও জহির রায়হান রিপন (বাঁ থেকে)

ফেরদৌস আইয়াম, হাসিব আল ইসলাম ও জহির রায়হান রিপন (বাঁ থেকে) © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার  প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম। এতে সাধারণ সম্পাদক পদে ফেরদৌস আইয়াম (রাইয়ান) এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জহির রায়হান রিপন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতো এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জহির রায়হান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে হাসিব আল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মহিউদ্দিন ও সাকিবুল হাসান। সাধারণ সম্পাদক পদে লড়ছিলেন ফেরদৌস আইয়াম ও মোহাম্মদ সাকিব।

একই দিন কেন্দ্রীয় কমিটির প্রথম কাউন্সিলও অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু তৌহিদ মো. সিয়াম নির্বাচিত হয়েছেন।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬