পদোন্নতি বোর্ডের রেজুলেশন অসংগতির তদন্তসহ ৫ দফা দাবিতে ছাত্রশক্তির

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM
জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সংবাদ সম্মেলন।

জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সংবাদ সম্মেলন। © টিডিসি ফাইল ছবি

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির তদন্তসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎
‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জাকসু ও হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের হলে থাকার প্রজ্ঞাপন বাতিল বা পুনর্বিবেচনা, পদোন্নতি বোর্ডের রেজুলেশনের অসংগতির তদন্ত, রিকশাচালক ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ তদন্ত, ফজিলাতুন্নেছা হল সংসদের ভিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত এবং শিক্ষার্থী আসাদুল আলমের ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
‎
‎এ সময় জিয়া উদ্দিন আয়ান বলেন, গত ১৯ আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকে আমাদের চার দফা দাবির বিষয়ে তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা জাকসু ও হল সংসদের প্রতিনিধিদের হলে থাকার প্রজ্ঞাপন বাতিল, পদোন্নতি বোর্ডের রেজুলেশনের অসংগতির তদন্ত, রিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ এবং ফজিলাতুন্নেছা হলের ভিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি। 
‎
পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে আসাদুল আলম শেখের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তার সঙ্গে সংশ্লিষ্টদেরও তদন্তের আওতায় আনার দাবি জানাচ্ছি। অভিযোগগুলোর বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।‎

সংবাদ সম্মেলনে সংগঠনটির  অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ‎জাবি
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬
এখনো উৎকণ্ঠা কাটেনি শতাধিক নিয়োগপত্র বঞ্চিতের, যাচ্ছেন অনশনে
  • ০৩ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হসপিটালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭…
  • ০৩ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন বেতন স্কেলে বিভিন্ন গ্রেডে ৪৯ প…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনাঈদ আল হাবীব
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৫ অক্টো…
  • ০৩ অক্টোবর ২০২৬