শোভনকে সালাম দিতে গিয়ে থাপ্পড় খেলেন ছাত্রলীগ নেতা

০৬ আগস্ট ২০১৯, ০৬:৪২ PM
দিদার মাহমুদ আব্বাস

দিদার মাহমুদ আব্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে সালাম দিতে গিয়ে থাপ্পড় খেলেন এক নেতা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাতে এ ঘটনা ঘটে। যাকে থাপ্পড় মারা হয়েছে তিনি হলেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদার মাহমুদ আব্বাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন দিদার। আবাসিক বিজয় একাত্তর হলে থাকেন। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলায়। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত কমিটিতে হল ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন। তিনি কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন রাজনৈতিক অনুসারি বলে জানা গেছে।

তার সহপাঠিরা জানায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রোগ্রামে বিজয় একাত্তর হল ছাত্রলীগ সবসময় সক্রিয় থাকে। আজকে টিএসসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পলাতক আসামিদের কুশপুত্তলিকায় ফাঁসি দেয়ার কর্মসূচি ছিল। সেখানে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। তাই আমরা আগে টিএসসি উপস্থিত হই। সেখানে শোভন ভাইয়ের গাড়ি আসলে আমরা স্লোগান ধরে থাকে প্রটোকল দিই। এসময় উপস্থিত কিছু নেতা-কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে শোভন ভাই এসে সমাধান করে দেন। পরে আমরা প্রোগ্রামে চলে আসি।

বিশ্ববিদ্যালয়ের এক নেতা বলেন, ‘সভাপতি শোভন ভাইয়ের গাড়ি টিএসসির গেইটে আসলে নেতা-কর্মীরা গাড়ির সামনে জটলা পাকিয়ে স্লোগান দেয়। এবং নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করে দেয়। ফলে প্রোগ্রামে বিশৃঙ্খলা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিবে বলে তিনি তাদের শান্ত করতে এগিয়ে আসেন। আর অন্যদের ভয় দেখাতে মূলত মারতে চাওয়ার ভান করেছেন।’

তিনি আরও বলেন, যাকে মারা হয়েছে তিনিও শোভন ভাইয়ের রাজনীতি করেন। ভাই তাকে অন্য উদ্দেশ্যে মারেননি। বরং সবাইকে শান্ত করতে এবং আগস্ট শোকের মাস, এই মাসে যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না হয় সেজন্য তিনি তাদের শাসন করেছেন। জাতির পিতাকে যারা হত্যা করে পালিয়ে রয়েছেন, আজ মূলত তাদের কুশপুত্তলিকায় ফাঁসি দেয়ার জন্য আমরা একত্রিত হই। সেখানে কেন বিশৃঙ্খলা হবে তা তিনি মানতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পলাতক আসামিদের কুশপুত্তলিকায় ফাঁসি দেয়ার কর্মসূচি নেয় ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে ওই কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পালনে আগে থেকে ঘোষণা দেয় সংগঠনটি। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এবং বিশ্ববিদ্যলয়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের গাড়ি এসে পৌঁছে টিএসসিতে। তখন উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে প্রটোকল দিতে স্লোগান ধরে। একপর্যায়ে গাড়িতে থাকা শোভনকে সালাম দিতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা গাড়ির সামনে ধাক্কা-ধাক্কি শুরু করে দেয়।

তখন শোভন গাড়ি থেকে নেমে জটলা পাকিয়ে থাকা নেতা-কর্মীদের দিকে এগিয়ে আসেন। এবং বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদার মুহাম্মদ আব্বাসকে থাপ্পড় দিয়ে সরিয়ে দেন। চোখের পলকে ঘটে যাওয়া এই দৃশ্য দেখে উপস্থিত অনেকে বোঝে উঠতে পারছিলেন না কী হয়েছে?

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬