মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে রাবি

১৬ জুলাই ২০২৬, ০১:১১ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো

মাতৃত্বকালীন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নারী শিক্ষার্থীদের জন্য ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। প্রস্তাব অনুযায়ী, মাতৃত্বকালীন সময়ে ৪০ শতাংশ ক্লাসে উপস্থিত থাকলেও তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৬৯তম সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তবে এটি কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মহিলা বিভাগের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলে প্রস্তাবটি উপস্থাপন করা হলে তা অনুমোদন পায়। এখন চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে।

আরও পড়ুন : রাতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে কারফিউ আনছে যুক্তরাজ্য

রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়্যিদা হাফসা বলেন, ‘মহিলা বিভাগের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ দাবি জানিয়েছিলাম। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়, যেখানে আমিও সদস্য ছিলাম। শুরুতে ৫০ শতাংশ উপস্থিতি থাকলে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তাব ছিল। পরে আমরা সেটি ৪০ শতাংশে নামিয়ে আনার আবেদন করি এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই গৃহীত হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান বলেন, ‘মাতৃত্বকালীন সময়ে উপস্থিতির হার কমানোর বিষয়ে আগে থেকেই একটি কমিটি কাজ করছিল। একাডেমিক কাউন্সিলের সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেটের আগামী সভায় উপস্থাপন করা হবে।’

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬