যাদেরকে ফার্মের মুরগি বলছেন, সেই জেন-জিই মহাকাব্যিক বিপ্লব করেছে: তাজুল ইসলাম

১৪ জুলাই ২০২৬, ১০:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৫৮ PM
সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম

সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম © টিডিসি ফটো

যাদেরকে ফার্মের মুরগি বলা হচ্ছে, সেই জেন-জিই আবাবিল পাখির মতো হয়ে শেখ হাসিনার মতো একটি দানবকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এমন মহাকাব্যিক বিপ্লব দেশের কোনো রাজনৈতিক দল বা রাজনীতিবিদ করতে পারেননি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান: সাম্প্রতিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যাদেরকে ভেবেছিলাম তারা কিছু পারে না, সেই বাচ্চা ছেলেরা এক মহাকাব্যিক বিপ্লবের মাধ্যমে এমন কাজ করে দেখিয়েছে, যা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনীতিবিদ করতে পারেননি। তাই এই জেনারেশনের দেশপ্রেম ও প্রতিভার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। তারা যে কাজ করে দেখিয়েছে, তাতে আমাদের রাজনীতিবিদদের লজ্জা পাওয়া উচিত। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের জেন-জি প্রজন্মের তরুণরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা থেকে দেশের প্রবীণ নাগরিকদেরও শিক্ষা নেওয়া উচিত।

দীর্ঘ দেড় যুগের গুম-খুনের প্রসঙ্গ উল্লেখ করে সুপ্রিম কোর্টের সিনিয়র এ আইনজীবী বলেন, তদন্তের সময় সাক্ষীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে যে ভয়াবহতার চিত্র উঠে এসেছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অনেক মানুষকে কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই তুলে নিয়ে যাওয়া হতো, পরিবারের সদস্যরা বুঝে ওঠার আগেই তারা নিখোঁজ হয়ে যেতেন।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, ১৯৭১ সালের পর ২০২৪ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে জনকল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপ দিতে দীর্ঘমেয়াদি চিন্তা, আত্মসমালোচনা ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। একই সঙ্গে তিনি রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, জবাবদিহি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন এবং জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের আত্মত্যাগ স্মরণে রাখার আহ্বান জানান।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবুল কাসেম, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শাহ হোসাইন আহমদ মেহেদী, রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ শরীফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেতাউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, লেখক, গবেষক এবং শতাধিক শিক্ষার্থী।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬