রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী আর নেই

১৫ জুলাই ২০২৬, ০৪:৩৬ PM
রাবি লোগো ও অধ্যাপক ড. শুভ্রা রানী

রাবি লোগো ও অধ্যাপক ড. শুভ্রা রানী © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শুভ্রা রানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্বামী, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. শুভ্রা রানী ১৯৮৬ সালে রাবি থেকে মার্কেটিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি ও ২০১৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি রাবি মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি অধ্যাপনা ছাড়াও হল প্রাধ্যক্ষসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর বেশ কিছু প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। 

এদিকে তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ শোক প্রকাশ করেছেন। তারা রাবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মরহুমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬