রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল, সম্পাদক শান্ত

০৭ জুলাই ২০২৬, ০৪:০৩ PM
নূর আহসান মৃদুল ও ইবতেসাম শান্ত

নূর আহসান মৃদুল ও ইবতেসাম শান্ত © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দ্য ডেইলি স্টার’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূর আহসান মৃদুল সভাপতি ও ‘দৈনিক আমাদের সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) বিকেল ৫টায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থসম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডি নিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থ সম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুনান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম/বাংলা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)। সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ সময় সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, সদ্য বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু, সদ্য বিদায়ী সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9