ঢাবি, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংকের সমঝোতা, ফিলিস্তিনের ১২ শিক্ষার্থীর জন্য ১ কোটি টাকা অর্থায়ন

২৯ জুন ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৬, ০৭:২৫ PM
লোগো: ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস, ইসলামী ব্যাংক

লোগো: ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস, ইসলামী ব্যাংক © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়, ফিলিস্তিন দূতাবাস ও ইসলামী ব্যাংক বাংলাদেশের মধ্যে পাঁচ বছর মেয়াদি ২ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকার একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্পের আওতায় ফিলিস্তিনের ১২ জন নারী শিক্ষার্থীর জন্য ৮৫ হাজার ৫৫০ মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ ৪৩ হাজার টাকা।

সোমবার (২৯ জুন) বেলা ৩টা ঢাবির বার্ষিক সিনেট অধিবেশন ২০২৬ এ উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের বক্তব্যে বিষয়টি ওঠে আসে।

ঢাবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ১ জুলাই ২০২৫ থেকে ২৯ জুন ২০২৬ পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩১টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এসব চুক্তি সম্পাদিত হয়েছে চীন, জাপান, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, সুইডেন-সহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এ ধরনের পারস্পরিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সম্প্রতি আমি তুরস্ক সফর করি। এ সময় আমি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেক্টরের সঙ্গে মতবিনিময় করি এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছাই। সিদ্ধান্ত হয়, বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবন বিষয়ে যৌথ ডিপ্লোমা প্রোগ্রাম ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এ ছাড়া, উভয় বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক প্রকাশনা ও তথ্য-উপাত্ত বিনিময় করবে। তুরস্ক সফরকালে আমি 'জিরো ওয়েস্ট ফোরামে' যোগদান করি এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করি। এ সময় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সমতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 'জিরো ওয়েস্ট ফোরামে'র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬