ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে ৩ ঘণ্টা বন্ধ থাকবে ক্লাস, চলবে পরীক্ষা

১৮ জুন ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০১:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আগামী ১ জুলাই (বুধবার) বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে এ আংশিক ছুটি বা ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। অর্থাৎ পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : টিন সরালেন শিক্ষার্থীরা, বাঁশের বেড়া দিল প্রশাসন

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালের ১ জুলাই। এ জন্য প্রতি বছর ১ জুলাই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিনটিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ হিসেবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পর্যটনের নতুন সম্ভাবনা চর কুকরি-মুকরি, প্রকৃতির টানে বাড়ছে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬