ঢাবি শিক্ষার্থী ফাইয়াজ করিম আর নেই

১৩ জুন ২০২৬, ১০:০৪ AM
ফাইয়াজ করিম নিলয়

ফাইয়াজ করিম নিলয় © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয় আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান।

শনিবার (১৩ জুন) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জামিলুর রহমান।

আরও পড়ুন: ডিবি পরিচয়ে তুলে নিয়ে ক্রিকেটার নাইম হাসানকে নির্যাতনের অভিযোগ

জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়া ফাইয়াজ করিম নিলয় দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে তিনি পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে রি-অ্যাডমিশন নিয়ে কিছুদিন ক্লাসও করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তিন থেকে চার দিন আগে কিডনির ডায়ালাইসিস করাতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফাইয়াজ করিম নিলয়ের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করেছে, পাহারা দ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর-লুটের ঘটনায় পুলিশের অবহেলা ছ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দাখিলের ট্রান্সক্রিপ্ট বিতরণের তারিখ ঘোষণা, কোন জেলায় কবে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ৩৮৭০ ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ৫ লা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬