নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে হস্তান্তর করল ঢাবির প্রক্টোরিয়াল টিম 

১০ মে ২০২৬, ০৯:৩৩ PM
নিখোঁজ অশীতিপর বৃদ্ধ মো: দেরাজ খলিফা

নিখোঁজ অশীতিপর বৃদ্ধ মো: দেরাজ খলিফা © টিডিসি ফটো

চার দিন ধরে নিখোঁজ অশীতিপর বৃদ্ধ মো: দেরাজ খলিফাকে তার পুত্র সন্তানের নিকট হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম।

রবিবার (১০ মে) ওই বৃদ্ধ রাত ১ টার দিকে পথ ভুলে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ঢুকে পড়েন এবং সামনেই নিজের বাড়ি বলে দাবি করতে থাকেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টোরিয়াল টিম বৃদ্ধের কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে বৃদ্ধের নাম, পরিচয় ও ঠিকানা জানতে পারেন।

ওই বৃদ্ধের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার খাসের হাওলা এলাকায়। 

প্রক্টোরিয়াল টিমের সিকিউরিটি গার্ড রিপন জানান, বৃদ্ধের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি এবং বৃদ্ধের ঠিকানা জানতে পারি এবং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করি। এরপর আমরা ওই বৃদ্ধের ঢাকায় থাকা ছেলে মোঃ রিয়াজের সাথে যোগাযোগ করতে পারি।  পরবর্তীতে রাত চারটার দিকে আমরা রাজধানীর তাঁতি বাজারে ওই পুত্রের নিকট বৃদ্ধকে হস্তান্তর করি। 

   
বাবাকে বুঝে পেয়ে পুত্র রিয়াজ বলেন, আমার বাবা চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। বাবাকে পেয়ে আমি খুবই আনন্দিত।

ট্যাগ: ঢাবি
সুনামের সঙ্গে কাজ করে যেতে চাই, অনিয়ম সহ্য হবে না: স্বাস্থ্…
  • ২৩ আগস্ট ২০২৬
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন আগামীক…
  • ২৩ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পাওয়া ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্…
  • ২৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে নানা জটিলতা, সমাধান নিয়ে যা বলছে মাউশি
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাকা পলিটেকনিককে মডেল ইনস্টিটিউটে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হ…
  • ২৩ আগস্ট ২০২৬
জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির নতুন কমিটি ঘোষণা
  • ২৩ আগস্ট ২০২৬