শ্রমিক দিবস উপলক্ষে ডাকসুর রচনা প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কৃত ১০ শিক্ষার্থী

১০ মে ২০২৬, ০৯:১৬ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০৯:২৩ PM
ডাকসু রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

ডাকসু রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক আয়োজিত ‘ডাকসু রচনা প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এবং কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া।

সভাপতির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ‘শত বাধা ও প্রতিকূলতার মধ্য দিয়েও ডাকসু শিক্ষার্থীদের কল্যাণে এবং মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বিকাশে ডাকসু নিয়মিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এ রচনা প্রতিযোগিতা তারই একটি অংশ।’

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ছিল ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা এবং পঞ্চম থেকে দশম স্থান অধিকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ১০ জন বিজয়ীর প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:

প্রথম: আয়শা সিদ্দিকা (ইংরেজি, সেশন ২০২৫-২৬)

দ্বিতীয়: মোছাঃ রুবাইয়া খাতুন (রাষ্ট্রবিজ্ঞান, সেশন ২০১৯-২০)

তৃতীয়: মারিয়া কামাল (ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেশন ২০২১-২২)

চতুর্থ: মাহমুদ-উল-হক (রাষ্ট্রবিজ্ঞান, সেশন ২০২০-২১)

পঞ্চম: তৌফিকুজ্জামান (স্বাস্থ্য অর্থনীতি, সেশন ২০২০-২১)

ষষ্ঠ: যারীন রাফা (রাষ্ট্রবিজ্ঞান, সেশন ২০২০-২১)

সপ্তম: মুশফিকা সালসাবিল (ইসলামিক স্টাডিজ, সেশন ২০২২-২৩)

অষ্টম: মোছাঃ সামিয়া জাহান যুথিকা (বাংলা, সেশন ২০২৪-২৫)

নবম: চৌধুরী সামিহা জাহান (ভূগোল ও পরিবেশ, সেশন ২০২৪-২৫)

দশম: শিমুলি আক্তার আফিয়া (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেশন ২০২৩-২৪)।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান।

ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9