আসিফ নজরুল

ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন

১০ মে ২০২৬, ০১:২৫ PM
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেডিকেল সেন্টারে গিয়ে চিকিৎসা দেওয়ার কাউকে পাননি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তারা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া কর্তাব্যক্তিদের ফুল দিতে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বিষয়ে ক্লাস নিই এখন। আজ ক্লাসের পর সেখানকার মেডিকেল সেন্টারে গেলাম। অনেকক্ষণ বসে বা ঘুমিয়ে থাকলে হাটুর ওপর মাসলে খুব ব্যথা হয়। সেখানে ফিজিওথেরাপী দিতে হয়। তিনদিন দিলাম। অবস্থা একটু ভালো হলো। এরপর শুক্র-শনিবার, মেডিক্যাল সেন্টার বন্ধ।’

এ সুযোগে ব্যাথা বাড়ল জানিয়ে তিনি বলেন, ‘আজ ক্লাস শেষে তড়িঘড়ি করে মেডিকেল সেন্টারে গেলাম। দেখি, ফিজিওথেরাপী দেওয়ার কেউ নেই সেখানে। আরো অনেকেই নেই। জানা গেলো ঢাবির অতি উচ্চপদে নতুন একজন নিয়োগ পেয়েছেন। তাকে ফুল দিতে গেছেন তারা।’

আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা

নতুন উচ্চপদধারীরা ছোট ভাই তুল্য উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘তারা ভালো গবেষক ও পরোপকারী মানুষ। তিনি ঘোষণা দিয়েছিলেন ফুলের শুভেচ্ছা নেবেন না। তারপরও এ অবস্থা। বারান্দা ভর্তি ঘোরাফেরা করছে রোগী, সাথের লোকজন। ফুলের সুবাস নেই, ঘাম আর কষ্টের গন্ধ সেখানে।’

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9