বিদেশে উচ্চশিক্ষা

স্কলারশিপ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুন জাপানে, আবেদন শেষ ৩১ মে

০৭ মে ২০২৬, ০৬:১৫ PM
জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জাপান। জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপের আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬। 

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং অত্যাধুনিক প্রযুক্তির দেশ জাপান, কেবলমাত্র পর্যটকদের জন্যই নয় বরং উচ্চশিক্ষার জন্যও সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের কাছে জাপানের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের উপর উচ্চমানের শিক্ষাকার্যক্রম, গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের সহজলভ্যতা। ফলে, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপান একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।

সুযোগ–সুবিধা

*নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে;

*শিক্ষার ব্যয় নির্বাহে সহায়ক অনুদান পাওয়া যাবে;

*জাপানের একটি স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ;

*আর্থিক সুবিধা হিসেবে নির্দিষ্ট পরিমাণ জাপানিজ ইয়েন (প্রায় ৫ লাখ ইয়েন পর্যন্ত, প্রোগ্রামভেদে পরিবর্তনশীল) প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটিতে, আবেদন ৩১ মে পর্যন্ত

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*জাপানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিশ্চিত করতে হবে;

*জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে;

*ইংরেজি ও জাপানিজ দুই ভাষায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাকছে মাসিক ভাতাও

আবেদনপদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৬।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950