ঢাবি ক্যাম্পাসে দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ

১০ মে ২০২৬, ০৩:১৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দিনে-দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টিএসসি সংলগ্ন জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে অটোরিকশার গতিরোধ করে এক ব্যক্তির টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে টিএসসির জনতা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে এক ব্যক্তি অটোরিকশাযোগে যাচ্ছিলেন। এ সময় দুই জন ছিনতাইকারী অটোরিকশাটির পথরোধ করে তাকে ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ নিজের ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আজকে দিনে দুপুরে আনুমানিক ১২ টা ২৫ মিনিটে টিএসসির জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে ছিনতাই হয়েছে। দুইজন ছিনতাইকারী একটা অটোরিকশার পথরোধ করে অটোরিকশার যাত্রীকে ছুরি দেখিয়ে ছিনতাই করে। ভিক্টিম ক্যাম্পাসের না, ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছিল। ক্যাম্পাসের মধ্যে এই ভয়াবহ নিরাপত্তাহীনতার পুরো দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তিনি বলেন, নির্দিষ্ট পোশাকের আওতায় ক্যাম্পাসে রিক্সা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ভাড়ার তালিকা,রিক্সাচালক তালিকা,পোশাক তৈরী সহ সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে ডিউটি দেয়ার জন্য ফোর্স না দেয়ায় সবকিছু স্থবির হয়ে আছে, এত মাসেও এটি আলোর মুখ দেখে নি। বারংবার ধর্না দিলেও ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে তাদের কোন কনসার্ণই নেই।

আরও পড়ুন: ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

তিনি উল্লেখ করেন, এইতো ক'দিন আগে নিউ মার্কেটে শাহনেওয়াজ হলের সামনে একজন খুন হলো। গতকাল গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। দেশজুড়ে এত এত অরাজকতা চলছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীনের কোন খবর নাই। জুলাইয়ের পরে বাংলাদেশের পুরনো সে রূপ দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মাহির আজরাফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি টিএসসির পাশ দিয়ে যাচ্ছিলাম। এমন সময় জনতা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে এক ব্যক্তি রিকশাযোগে যাওয়ার পথে দুই জন ছিনতাইকারী এসে তাকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়। আমি কিছুটা দূরে ছিলাম। তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে নিশ্চিত হই যে, তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন। দিনের আলোতে ক্যাম্পাসের বুকে এমন ছিনতাইয়ের ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে ঘটনাগুলো নিয়মিতই ঘটছে এমন অভিযোগ আমরা পাচ্ছি। আমি মাত্রই পদত্যাগ পত্র জমা দিয়ে এসেছি। পরবর্তী প্রক্টর যিনি আসবেন তিনি বিষয়গুলো দেখবেন।

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9