ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

১০ মে ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ১০ মে ২০২৬, ০২:৫৮ PM
সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ

সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রবিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রবিবার দুপুরে সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ নিজেই দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ জন্য ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। 

সাইফুদ্দিন আহমেদ বেলা আড়াইটার দিকে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমি এই মুহুর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।’

প্রক্টরের পদত্যাগপত্র জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রক্টরের বিষয়ে শিগগিরই আমরা সিদ্ধান্ত নেব।’

আরও পড়ুন: ঢাবি মেডিকেল সেন্টারে গিয়ে দেখি কেউ নেই, ফুল দিতে গেছেন

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসে। এরপর ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টর হিসেবে নিয়োগ পান। সে সময় নতুন ভিসিও নিয়োগ দেওয়া হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। এরপর গত দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এরইমধ্যে আজ পদত্যাগের ঘোষণা দিলেন প্রক্টর।

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9