ঢাবির আবাসিক হলের শতাধিক ছাত্রী অসুস্থ

০৯ মে ২০২৬, ০৯:০৩ PM
কুয়েত মৈত্রী হল

কুয়েত মৈত্রী হল © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলে তিন দিনে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ অসুস্থতাকে পানিবাহিত রোগ বলে ধারণা করছেন শিক্ষার্থী ও চিকিৎসকরা।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হলে মেডিকেল ক্যাম্প বসানোর কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মোহাম্মদ ড. মোর্তজা মেডিকেল সেন্টারের’ প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী। তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানির ট্যাংক পরিষ্কারের পর থেকেই পানিতে ব্লিচিংয়ের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। মুখ ধোয়া, কুলি করা কিংবা গোসলের সময়ও ওই গন্ধে অনেকের বমি ভাব হচ্ছে। তাদের অভিযোগ, ওয়াশরুম পরিষ্কারের সময় ব্লিচিং ব্যবহার করা হলেও তা ঠিকভাবে ধুয়ে পরিষ্কার করা হয়নি।

হলের শিক্ষার্থী জুয়েনা আলম বলেন, ব্লিচিং জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়, তবে ঠিকভাবে পরিষ্কার না করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা বলেন, প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। পানির চৌবাচ্চাগুলো ইতোমধ্যে পেশাদার লোক দিয়ে পরিষ্কার করা হয়েছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা কমছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বিল সাবমিটের নির্দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্রুত বদলির ফল প্রকাশের দাবিতে মাউশি ডিজিকে স্মারকলিপি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর পুলিশ বাদী হয়ে একটিও মিথ্যা ও গায়েবি মামলা করে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর বিস্তার রোধে নওগাঁয় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9