ছাত্র ফেডারেশন ঢাবি শাখার নেতৃত্বে সজিব-সাকিব

০৭ মে ২০২৬, ১০:৩৪ PM
ছাত্র ফেডারেশন ঢাবি শাখার নেতৃত্বে সজিব-সাকিব

ছাত্র ফেডারেশন ঢাবি শাখার নেতৃত্বে সজিব-সাকিব © সংগৃহীত

‘বিশ্ববিদ্যালয়ে চাই, বিশ্বমানের শিক্ষা’ ও ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করতে ছাত্র আন্দোলন গড়ে তোলো’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৭ মে) ঢাবির অপরাজেয় বাংলায় উদ্বোধনী সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিক্রম করে। তারপর টিএসসির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। 

কাউন্সিল অধিবেশনে মো. সজিব হোসেনকে সভাপতি, সাকিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক এবং অর্ক বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দুটি সদস্য পদ ফাঁকা রেখে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ট্যাগ: ঢাবি
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬