যোগদান করলেন ঢাবির নতুন প্রো-ভিসি, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন থেকে বিরতের অনুরোধ

০৭ মে ২০২৬, ০৫:৪৮ PM , আপডেট: ০৭ মে ২০২৬, ০৫:৫১ PM
যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি

যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে বিকালে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি যোগদান করেন। 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, সদ্য বিদায়ী প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, বিগত প্রশাসনের কাজগুলোকে এগিয়ে নেয়াই হবে মূল লক্ষ্য। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সবার দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।

ফুলেল শুভেচ্ছা না জানানোর অনুরোধ নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোন ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

ট্যাগ: ঢাবি
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬