ফেসবুকে পোস্ট

বিশ্ববিদ্যালয় কর্মচারীকে মারধর ছাত্রদলের, নিরাপত্তা চেয়ে রেজিস্ট্রারকে চিঠি

০৪ মে ২০২৬, ০৮:২৩ PM
নিরাপত্তা চেয়ে রেজিস্ট্রারকে চিঠি

নিরাপত্তা চেয়ে রেজিস্ট্রারকে চিঠি © টিডিসি সম্পাদিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মচারী নিজের নিরাপত্তা নিশ্চিত ও বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগী মো. আমির আশরাফ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের ফিল্ড অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের তৃতীয় তলার সিঁড়ি দিয়ে নামার সময় কয়েকজন শিক্ষার্থী তার পথরোধ করে। এ সময় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে তারা আমির আশরাফের ওপর হামলা চালায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তদের একজন জামার কলার ধরে রাখে এবং অন্যরা তাকে কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারতে থাকে। পরবর্তীতে জানা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত।

ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই কর্মচারী। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬
ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬