চাঁদাবাজির প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, জাবিসাসের নিন্দা

০২ মে ২০২৬, ১২:০৫ AM
জাবিসাস

জাবিসাস © টিডিসি

‎রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সাবেক সদস্য ও স্টার নিউজের সংবাদকর্মী হাবিবুল ইসলাম হাবিবের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাবিসাস।

‎শুক্রবার (১ মে) জাবিসাসের সভাপতি মাহ আলম ও সাধারণ সম্পাদক রাজিব রায়হান এক যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

‎বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে অবরুদ্ধ করে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।

‎তারা আরও বলেন, এটি কেবল একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং সত্য অনুসন্ধানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে।

‎জাবিসাস নেতৃবৃন্দ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

‎উল্লেখ্য, সম্প্রতি ‘২৪ ঘণ্টায় কোটি টাকার চাঁদাবাজি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচারের পর থেকেই সংশ্লিষ্ট সিন্ডিকেট সাংবাদিক হাবিবুল ইসলাম হাবিবকে হুমকি দিয়ে আসছিল। গত ২৮ এপ্রিল দ্বিতীয় পর্বের সংবাদ সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তাকে ও তার সহকর্মী ভিডিও জার্নালিস্টকে অবরুদ্ধ করে হামলা চালায় এবং প্রায় দেড় ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। পরে এক সিনিয়র সাংবাদিক ও পুলিশের সহায়তায় তারা উদ্ধার হন।

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করবে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬