পুরোনো কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরলেন আসিফ নজরুল

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
অধ্যাপক ড. আসিফ নজরুল

অধ্যাপক ড. আসিফ নজরুল © ফাইল ছবি

দীর্ঘ দেড় বছর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন শেষে পুরোনো কর্মস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। গত সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর শেষে তিনি পুনরায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপনায় ফিরেছেন। 

২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। শেষে কিছুদিন তিনি ক্রীড়া উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ম. মোখতার আহমেদ বলেন, আসিফ নজরুল স্যার গত বৃহস্পতিবারই (১৯ ফেব্রুয়ারি) বিভাগে জয়েন করেছেন। তিনি ক্যাম্পাসে বাসায় উঠেছেন বলেও জানিয়েছেন ম. মোখতার আহমেদ।

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড দিলেন…
  • ১৫ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে বিশ্বসেরা ৪০ টিমকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন চুয…
  • ১৫ অক্টোবর ২০২৬