ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে কলা অনুষদের ডিন

১২ জানুয়ারি ২০২৬, ০৭:৪০ PM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫০ PM
অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান

অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে ওই বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে। এখন থেকে তিনি বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাকে এই দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৬ জানুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেন। এরপর ৮ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান হিসেবে অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর নাম দেখা যায়। পরে তাকে এই দায়িত্ব দেওয়ার খবরে পদ থেকে অব্যাহতি ও তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রবিবার (১১ জানুয়ারি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের অভিযোগ, অধ্যাপক গোলাম রব্বানী ‘আওয়ামী ফ্যাসিবাদের দোসর’ ও ‘জুলাই অভ্যুত্থানের বিরোধিতাকারী’।

এরপর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই প্রক্টর ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আইনি মতামত, সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর দাবি; বিশেষত অধ্যাপক এ কে এম গোলাম রব্বানীর বিরুদ্ধে সিএমএম আদালত ফৌজদারি মামলা চলমান থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষামন্ত্রীর নির্দেশে বদলির পরও যোগদান করতে দিচ্ছেন না প্…
  • ১২ আগস্ট ২০২৬
বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬