দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হাই কমিশনারের ‘হস্তক্ষেপ’, প্রতিবাদে ঢাবিতে ‘আজাদী’ মিছিল

১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ PM
ঢাবিতে ‘আজাদী’ মিছিল

ঢাবিতে ‘আজাদী’ মিছিল © টিডিসি ফটো

ভারতীয় হাই কমিশনারের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপের প্রচেষ্টা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আজাদী’ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টায় ‘আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ‘ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় আন্দোলনকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা‘, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ‘, ‘প্রণয় ভার্মার দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘আধিপত্যবাদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন‘সহ নানা স্লোগান দেয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ‘দ্যা ডেল্টাগ্রাম‘- নামক একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রকাশিত সংবাদকে উল্লেখ করে বলেন, ‘ভারতের নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা জুলাই বিপ্লবের সময় ‘কসাই হাসিনা’ ও ‘কসাই কামাল’-এর চালানো বর্বর গণহত্যার নীলনকশা তৈরিতে দফায় দফায় যোগাযোগ করেছেন। প্রণয় ভার্মার ‘নির্দেশে‘, ‘সমর্থনে‘, ‘সহযোগিতায়‘ খুনি হাসিনা বাংলাদেশের উপরে ইতিহাসের সবথেকে বর্বর গণহত্যা চালায়।’

তিনি দাবি করেন, ‘ভার্মার এই আচরণ কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তার বাংলাদেশে কূটনীতিক হিসেবে নিযুক্ত থাকার আর কোন নৈতিক অধিকার নেই।’

তিনি বাংলাদেশ সরকারকে আহ্বান করে বলেন, ‘কাল বিলম্ব না করে প্রণয় ভার্মাকে তলব করে তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করতে হবে এবং বাংলাদেশ থেকে ফেরত পাঠাতে হবে।’

এসময় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে খুনি হাসিনাসহ ভারতে অবস্থানরত সংশ্লিষ্টদের ফেরাতে দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ: ভারত
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬