ঢাবির জগন্নাথ হল

গোলাম আজম-নিজামী-কাদের মোল্লার ছবি মুছে ফেলল প্রশাসন, প্রতিবাদ হল ছাত্র সংসদের

১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ PM
‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার মুছে ফেলা  ছবি

‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে আঁকা গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার মুছে ফেলা ছবি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জগন্নাথ হল সংসদের উদ্যোগে আয়োজিত ‘চিত্র প্রদর্শনী ও তুলির সাহায্যে দ্রোহ প্রকাশ’ অনুষ্ঠানের অংশ হিসেবে গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার আঁকা ছবি মুছে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ হল সংসদ। আজ রবিবার (১৪ই ডিসেম্বর) দুপুরে এ প্রতিবাদ জানানো হয়।

জগন্নাথ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পল্লব বর্মন বলেন, বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে হল সংসদে উদ্যোগে ‘চিত্রপদর্শনী ও তুলির সাহায্যে দোহ প্রকাশ’ অনুষ্ঠানের আয়োজনের অংশ হিসেবে গতকাল রাতে শিক্ষার্থীরা রাজাকার গোলাম আজম, নিজামী ও কাদের মোল্লার ছবি আঁকানো হয়। আমাদের শুরু হবার কথা ছিল অনুষ্ঠান সকাল ১১টা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল সংসদের সাথে কথা না বলেই ছবিগুলো মুছিয়ে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

আরও পড়ুন : শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

এ বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ছবিগুলো মুছে ফেলা হয়েছে। তবে কোন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে— এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘নাম প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে।’

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, 'আমি মিটিংয়ে আছি। বিষয়টি সম্পর্কে আমি এখনো জানি না। হল প্রভোস্টের সঙ্গে কথা বলে জানাব।'

মাটি খুঁড়তেই মিলল ৮২ মিলিমিটারের বিস্ফোরক গোলা-মর্টারশেল
  • ২১ নভেম্বর ২০২৬
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল কিশ…
  • ২১ নভেম্বর ২০২৬
জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি …
  • ২১ নভেম্বর ২০২৬
শীতকালে ভোগাতে পারে ডায়াবেটিস, সুগারের সঙ্গে ঠান্ডার কী সম্…
  • ২১ নভেম্বর ২০২৬
সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, ৫ আগস্ট পোড়া গাড়িতে আগুন দিয়…
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি, কত দিন থাকবে …
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage