মাকসুদ কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন সাদিক কায়েমসহ ডাকসুর তিন নেতা

১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ AM
সাদিক কায়েম, আসিফ আব্দুল্লাহ, মুসাদ্দিক

সাদিক কায়েম, আসিফ আব্দুল্লাহ, মুসাদ্দিক © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মাকসুদ কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) তিন নেতা। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তাঁরা সাক্ষ্য দিবেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

আরও পড়ুন:ছাত্রদলের পেশিশক্তির রাজনীতি চর্চার কারণে জুলাই পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম মৃত্যু: ডাকসু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাক্ষ্য দেওয়া তিন নেতা হলেন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ছাত্র পরিবহন সম্পাদক ও সিনেট সদস্য আসিফ আব্দুল্লাহ এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ডাকসু সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আজ আমরা খুনি হাসিনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা মাকসুদ কামাল প্রশাসনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যাচ্ছি।

সাক্ষ্য শেষে বের হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাঙ্গনে বেলা একটার দিকে প্রেস ব্রিফিং করবেন তারা।

 

অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মধুমতি ব্যাংক,…
  • ২৫ আগস্ট ২০২৬
বিইউএফটিতে ফল সেমিস্টারের নবীনবরণ
  • ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি এরশাদের সাবেক স্ত্রী বিদিশা গ্রেফতার 
  • ২৫ আগস্ট ২০২৬
‎রুয়েটের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেবে …
  • ২৫ আগস্ট ২০২৬
ড্রামা কার্নিভাল ২.০-তে চ্যাম্পিয়ন নর্থ সাউথ ইউনিভার্সিটি
  • ২৫ আগস্ট ২০২৬