লন্ডনে-দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না: সাদিক কায়েম 

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, ‘লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি করা চলবে না। এই দেশকে ভালোবাসলে এই দেশের মানুষের কাছে এসে রাজনীতি করতে হবে।’

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে জামায়াতে ইসলামের তারুণ্যের উৎসব সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে আমরা ভোট দিতে পারিনি। এবার তরুণদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তরুণরা সিদ্ধান্ত নিলে বাংলাদেশ বদলে যাবে। জুলাই মাসের আন্দোলনে তরুণদের নেতৃত্বই সারাদেশে ‘নীরব বিপ্লব’ সৃষ্টি করেছিল। ১৬ বছর ধরে বিভাজনের কারণে বিভিন্ন আন্দোলন সফল হয়নি। কিন্তু যখন তরুণরা নেতৃত্ব দিয়েছে, তখন সেই আন্দোলন সফলতার মুখ দেখেছে। আমাদের শহীদদের আত্মত্যাগের কারণেই নতুন বাংলাদেশ গড়ে ওঠার সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এদেশের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে।

সমাবেশে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য দেন। 

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950