ফের মা হলেন ডাকসু সদস্য তামান্না

২২ নভেম্বর ২০২৫, ০২:৪৬ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০২:৪৬ PM
সাবিকুন্নাহার তামান্না

সাবিকুন্নাহার তামান্না © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সিনেট সদস্য, ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং ঢাবি শাখার ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না আজ দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছেন।’

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে মারধর ও ব্ল্যাকমেইলের অভিযোগ বিইউপি ছাত্রের বিরুদ্ধে, গড়াল থানায়

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, ‘মা ও নবজাতকের জন্য কল্যাণ কামনা করছি। বা-রাকাল্লা-হু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিক্তা বিররাহু।’

প্রসঙ্গত, কুমিল্লার মেধাবী কন্যা সাবিকুন্নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি। ১ বছর বয়সী এক সন্তানের জননী তামান্না এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করেছিলেন। বাবার চাকরির সূত্রে ২০১৫ সালে গাজীপুরে গিয়ে একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি এবং সেই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ–৫ অর্জন করেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬