রাকসুর আল্টিমেটামের সময় শেষ হলেও রেজিস্ট্রার ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি প্রশাসন

১১ নভেম্বর ২০২৫, ০৬:০২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে অপসারণের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নেতাদের ২৪ ঘণ্টার আল্টিমেটামের সময় শেষ হলেও সিদ্ধান্ত জানায়নি প্রশাসন। অন্যদিকে রেজিস্ট্রারের অপসারণের বিষয়ে রাকসু ছাড় দেবে না বরং টালবাহানা করলে প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাঠে নামবে বলে জানানো হয়েছে।

উপাচার্য রাজশাহীর বাইরে থাকায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে রুটিন দায়িত্ব পালন করছি। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে উপাচার্য নিজে সিদ্ধান্ত জানাবেন। তিনি বর্তমানে চীন সফরে আছেন। আগামী ১৭ নভেম্বর দেশে ফিরবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

রাকসু নেতাদের অনুরোধ জানিয়ে ১৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করার বিষয়েও রাজি করানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘রেজিস্ট্রার স্যারের বিষয়ে অভিযোগের শেষ নেই। উনি বারবার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ওনার অপসারণের ব্যাপারে আমরা ছাড় দেব না। আমরা ভিসি দপ্তরে গিয়েছিলাম। ভিসি স্যার দেশের বাইরে থাকায় উপ-উপাচার্য স্যারের সঙ্গে কথা হয়েছে। ওনারা ১৭ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন। আমরাও সম্মত হয়েছি। তবে এটি নিশ্চিত এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। টালবাহানা করলে আমরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দাবি আদায়ে মাঠে নামতে বাধ্য হব।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬