আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্কে রামেককে হারিয়ে চ্যাম্পিয়ন রুয়েট

১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ AM
আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্কে রামেককে হারিয়ে চ্যাম্পিয়ন রুয়েট

আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্কে রামেককে হারিয়ে চ্যাম্পিয়ন রুয়েট © ফাইল ছবি

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের (রুডো) আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় নবীন বিতর্ক প্রতিযোগিতা ‘ফ্রেশার্স ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’। ফাইনালে রাজশাহী মেডিকেল কলেজকে (রামেক) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক হয়েছেন রামেকের হাসিন আনজুম এবং ফাইনালে সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন রুয়েটের তাসমিয়া আক্তার প্রাপ্য।

আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রামেকের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ঈশিতা খানম এবং শিক্ষক কাউন্সিলের সাংস্কৃতিক সম্পাদক ড. ফারহান ইমতিয়াজ চৌধুরী।

সেখানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর এবং সহবিতর্ক ও সাহিত্য সম্পাদক নয়ন হোসেন। 

এর আগে, গত শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর) প্রতিযোগিতার প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় রাজশাহীর ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২টি দলের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, মহিলা কলেজ ও নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা। এতে বিচারক হিসেবে ছিলেন রাবি, রুয়েট, রামেক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রবীণ বিতার্কিকরা।

প্রতিযোগিতার কনভেনার শাহাদাত হোসাইন বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। পাশাপাশি তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগও পাচ্ছে। এর ফলে নবীন শিক্ষার্থীদের চিন্তাভাবনার দিগন্ত আরও প্রসারিত হবে। রুডো ভবিষ্যতেও এ আয়োজন চালু রাখবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬