ঢাবির মুজিব হলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৭ AM
মুজিব হলে কুইজ প্রতিযোগিতা

মুজিব হলে কুইজ প্রতিযোগিতা © টিডিসি ফটো

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’-এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেখ মুজিব হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় রুবায়েত আমিন আল মুকিত, রায়হান আবেদীন এবং মো. আনওয়ার ইসমাইল সুয়েম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। শীর্ষ ১০ বিজয়ীর হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘কুইজিংয়ের মতো ব্যতিক্রমী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। জ্ঞানের বিকাশে ইতিহাসচর্চার বিকল্প নেই। প্রশ্নোত্তরের মাধ্যমে এই চর্চা শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।‘

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড. আবদুল্লাহ আল মামুন, শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট জনাব মো. আখতারুজ্জামান, ‘হাউস অব কুইজার্স’-এর মডারেটর রেজাউল করিম সোহাগ ও ওয়াসিক সাজিদ খান।

কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার মুজিব হল কুইজ ক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ ও সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার।

 

 

অন্যত্র চলে গেলেন স্ত্রী, বিষপানে স্বামীর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে যুবক নিহত, ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ২য় …
  • ০৮ জুন ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ০৮ জুন ২০২৬
রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
  • ০৮ জুন ২০২৬
রাজধানীতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিক…
  • ০৮ জুন ২০২৬
অনার্স পরীক্ষা দিতে বাধা, শাশুড়ির সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর আত…
  • ০৮ জুন ২০২৬