শিক্ষক নেটওয়ার্কের গঠনতন্ত্রে কোথায় বলা আছে, অবৈধ সবকিছুকে শেল্টার দিতে হবে— প্রশ্ন মুসাদ্দিকের

২৬ অক্টোবর ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ১০:৪২ AM
অধ্যাপক ড. সামিনা লুৎফা এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

অধ্যাপক ড. সামিনা লুৎফা এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ © টিডিসি সম্পাদিত

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ভবঘুরে ও অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ডাকসু, বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে হকারদের।

তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে মিছিলে যোগ দেয় বামপন্থি ছাত্র সংগঠনগুলো। শুধু তাই নয়, তাদের সহযোগিতায় ফের কিছু অবৈধ দোকান-পাটও বসানো হয়। যেগুলো পরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের ও সদস্য সর্ব মিত্র চাকমার নেতৃত্বে উচ্ছেদ করা হয়।

এরপর ডাকসুর কার্যক্রমের সমালোচনা করে এবং প্রশ্ন তুলে ফেসুবকে স্ট্যাটাস দিয়েছেন বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক নেটওয়ার্ক’ -এর নেত্রী ও ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা। তার প্রশ্নের বিপরীতে ফেসবুকে উল্টো প্রশ্ন তুলেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

আরও পড়ুন: হয় ডাকসু থাকবে, নয় অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট: এস এম ফরহাদ

শনিবার (২৫ অক্টোবর) রাতে ফেসবুকে অধ্যাপক ড. সামিনা লুৎফা লেখেন, ডাকসুর গঠনতন্ত্রটা তো কোথাও দেখি না। কেউ শেয়ার করবেন, দেখি কোথায় লেখা আছে যে, ডাকসুর নামে গুন্ডামি জায়েজ!

ড. সামিনা লুৎফার বক্তব্যের জেরে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রশ্ন তুলে ফেসবুকে লেখেন, শিক্ষক নেটওয়ার্কের কোনো গঠনতন্ত্র থাকলে শেয়ার করার অনুরোধ। দেখতে চাই, তাদের গঠনতন্ত্রে কোথায় বলা আছে যে, ক্যাম্পাসে গানজুট্টি, জাতীয় মাদকাসক্তি, ভবঘুরে, পাগল, বহিরাগত, টোকাই ও অবৈধ সবকিছুকে শেল্টার দিতে হবে। বহিরাগত এনে ক্যাম্পাসের কর্মচারীদের রক্ত ঝরাতে হবে।

বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬
সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
  • ১২ আগস্ট ২০২৬
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ট্রাস্ট ব্যাংক
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির সময়সূচি নিয়ে কী বলছে শিক্ষা বোর্ড
  • ১২ আগস্ট ২০২৬
১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬