তিন দফা দাবিতে ঢাবির রেজিস্টার বিল্ডিং ঘেরাও কর্মসূচির ঘোষণা

২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৫ AM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

হল সংসদ এবং ডাকসুর অতীতের সব ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রেজিস্ট্রার বিল্ডিং ঘেরাও এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিতব্য এ কর্মসূচির ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের।

গতকাল (শনিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট গ্রুপগুলোতে এ ঘোষণা দেন।

কর্মসূচি ঘোষণা করে এবি যুবায়ের ফেসবুকে লেখেন, আগামীকাল (রবিবার) দুপুর ২ টায় রেজিস্ট্রার ভবন ঘেরাও এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সব হল থেকে মিছিল নিয়ে দুপুর ২টায় রেজিস্ট্রার ভবনে আসার অনুরোধ।

আরও পড়ুুন: হয় ডাকসু থাকবে, নয় অবৈধ ব্যবসা-মাদক সিন্ডিকেট: এস এম ফরহাদ

তিনি লেখেন, আমাদের তিন দফা দাবি রয়েছে। সেগুলো হল- হল সংসদ এবং ডাকসুর অতীতের সকল ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝিয়ে দিতে হবে এবং নিরাপদ ক্যাম্পাস গঠনে টোকাই, ভবঘুরে, মাদকমুক্ত করতে হবে এবং এরসাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে।

এছাড়া, ৩রা আগস্ট, ২০২৪ খুনী হাসিনার পক্ষে মিছিলে নেতৃত্বদানকারী ট্রেজারার অফিসে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনসহ সকল ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে।

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬