উপ-উপাচার্যকে বের করে আনার চেষ্টায় পুলিশ, পথ আটকে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৬ AM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৬ AM
সহ-উপাচার্যকে বের করে আনার চেষ্টায় পুলিশ, পথ আটকে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা

সহ-উপাচার্যকে বের করে আনার চেষ্টায় পুলিশ, পথ আটকে আছেন ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদে ভোট কারচুপির অভিযোগ করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধের দেড় ঘণ্টা পর বের করে আনার চেষ্টা করছে পুলিশ। তবে পথ আটকে রেখে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এর আগে রাত একটার দিকে সোহরাওয়ার্দী হল সংসদে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীকে কারচুপির মাধ্যমে হারানোর অভিযোগ করে সংগঠনটি। এ সময় তারা প্রকৌশল অনুষদের ৩১২ নম্বর কক্ষের ভোট পুনরায় গণনার দাবি জানান। পরে রাত আড়াইটার দিকে পুলিশ এসে উপ-উপাচার্যকে প্রকৌশল অনুষদ থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। তবে ভবনের ফটক থেকে বের করতেই আবার পথ আটকান ছাত্রদলের নেতাকর্মীরা। রাত তিনটার পর উপ-উপাচার্য ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে ওই কেন্দ্রের অভিযোগ নিয়ে কথা বলছেন। 

ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ, সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬