টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং 

দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের সাতটি সরকারি, আছে বেসরকারি যে তিন প্রতিষ্ঠান

০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪২ AM , আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ১০:০০ AM
২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে

২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে © সংগৃহীত

২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশসেরা অবস্থানে রয়েছে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে তালিকার পঞ্চম স্থানে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা অবস্থানে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশনের ওয়েসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, ড্যাফোডিল ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে। একই সীমার মধ্যে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চতুর্থ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রয়েছে। 

১০০১ থেকে ১২০০ এর মধ্যে থেকে পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সামীর মধ্যে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ৮ম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম স্থানে রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

এর বাইরে ১১তম রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২তম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১৩তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। এরমধ্যে এরমধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৯টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। তবে সবগুলোর অবস্থান ৮০০-এর পরে।

আরও পড়ুন: এবারও দেশসেরা ড্যাফোডিল, গাজীপুর কৃষি, জাবি ও নর্থ সাউথ—বড় লাফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে যৌথভাবে প্রিন্সটন ইউনিভার্সিটি ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।

চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬
মধ্যরাতে নারী চিকিৎসককের ওপর চড়াও-গালাগাল, অভিযোগ শ্রমিকদল …
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকের পোস্ট নিয়ে শিক্ষার্থীকে হুমকি ছাত্রদল নেতার, নিরাপ…
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ১৩-এ বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি…
  • ১২ অক্টোবর ২০২৬
ভূমি কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজে ক্লাস চলাকালে ৯টা-৪টা সব ধরনের কোচিং সেন্টার বন…
  • ১২ অক্টোবর ২০২৬