শেষবারের মতো ঢাবি ক্যাম্পাসে নাফিস

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ PM
ঢাবি ক্যাম্পাসে নাফিস খন্দকারের জানাজা পড়ানো হচ্ছে

ঢাবি ক্যাম্পাসে নাফিস খন্দকারের জানাজা পড়ানো হচ্ছে © টিডিসি

আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীর নাফিস খন্দকারের মরদেহ ঢাবি ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। তার জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরসহ ঢাবি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানাজা শেষে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘নিউক্লিয়ার সায়েন্সের ১০৪তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। অনেক দিন ধরেন ব্লাড সার্কুলেশনের সমস্যা ছিল। অনেক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। আমরা খুব‌ই ব্যথিত যে এই নবীন শিক্ষার্থী আমাদের কিছুদিন আগেই আমাদের মধ্যে এসেও সবাইকে ছেড়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি।’

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘তিনি আগেই থেকে অসুস্থ ছিল। ব্লাড প্লাটিলেট কম ছিল। তিনি হলেই থাকতেন। সবার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। গতকাল অনাকাঙ্ক্ষিত অসুস্থ হয়ে যান । পরবর্তীতে আইসিইউতে মৃত্যু বরণ করেন। ক্যাম্পাসের শিক্ষার্থীদের সবাই শোকাহত।’

আরও পড়ুন: মাউশিতে প্রশিক্ষণ তিন দিনের, বিল ৪ দিনের— প্রশিক্ষক না হলেও ডিজির নামে অর্থ উত্তোলন

কবি জসীম উদদীন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তারভীর বারী হামিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী নাফিস সে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। জন্মের ছয় মাস থেকে‌ই সে অসুস্থ ছিল তার বাবা জানান। নাফিস চিকিৎসাধীন ছিল। হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়ে আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

উল্লেখ্য, আজ দুপুরে অসুস্থ হয়ে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকার মৃত্যুবরণ করেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬
বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬
১০৫ বছরের ঐতিহ্যে ঘটেনি ছন্দপতন, দাখিলে বৃহত্তর নোয়াখালীতে …
  • ১১ আগস্ট ২০২৬