ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি শেষ করতে মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ AM
ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে বুধবার

ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে বুধবার © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির সব কার্যক্রম শেষ করার লক্ষ্যে অভ্যন্তরীণ মাইগ্রেশন, খালি আসনে বরাদ্দের জন্য আবেদনকারীদের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নাম আসা শিক্ষার্থীদের আজ মঙ্গলবার ও বুধবার (১৬ ও ১৭ সেপ্টেম্বর) ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির সব কার্যক্রম সমাপ্তি করার লক্ষ্যে অভ্যন্তরীণ মাইগ্রেশন, খালি আসনে বরাদ্দের জন্য আবেদনকারীদের বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীদেরকে চূড়ান্ত মাইগ্রেশনে বরাদ্দপ্রাপ্ত তালিকায় সর্বশেষ মেধাক্রমকে ভিত্তি করে শুধুমাত্র আবেদনকারী প্রার্থীদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে বিভাগসমূহে অভ্যন্তরীণ মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন করা হয়েছে এবং খালি আসনে মেধাক্রম অনুযায়ী বিভাগ ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ছাত্র সংসদ গঠনে প্রশাসনের আগ্রহ নেই, অভিযোগ হাবিপ্রবি শিক্ষার্থীদের

আবেদনকারী প্রার্থীরা লগইন করে বরাদ্দপ্রাপ্ত বিভাগ ও প্রতিষ্ঠান দেখতে পারবেন। উল্লেখ্য যে, যে সব প্রার্থীর মেধাক্রম চূড়ান্ত মাইগ্রেশনের বিভাগের সর্বশেষ মেধাক্রমের আওতাভুক্ত নয়, তাদের অভ্যন্তরীণ মাইগ্রেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তির নিয়ম অনুযায়ী বিভাগ পরিবর্তন হয়নি। ফলে তাদের পূর্বের ভর্তি হওয়া বিভাগ ও প্রতিষ্ঠান বলবৎ থাকবে। এ ছাড়া নতুন আবেদনকারীদের মধ্যে একই নিয়ম বলবৎ প্রযোজ্য হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত বরাদ্দে যাদের বিভাগ পরিবর্তন হয়েছে এবং নতুনভাবে বিভাগ ও প্রতিষ্ঠান বরাদ্দপ্রাপ্ত হয়েছে তাদেরকে অবশ্যই ১৬ ও ১৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে অভ্যন্তরীণ মাইগ্রেশন, খালি আসন বরাদ্দের জন্য আবেদন ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মাদক মামলায় আটক ব্যক্তিই হলেন আর্জেন্টিনা-স্পেন ম্যাচের রেফ…
  • ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপে এক টুর্নামেন্টেই বদলে গেল ভোজিনহার জীবন
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই শহীদ পরিবারকে কোটি টাকা প্রদানসহ তিন দাবি এনসিপির
  • ১৭ জুলাই ২০২৬
শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজরকে যেভাবে গ্রেপ্তার ক…
  • ১৭ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর…
  • ১৭ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence