জাকসুর ফলাফল কবে জানা যাবে?

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) © টিডিসি সম্পাদিত

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় ফলাফল জানতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। বিভিন্ন পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন।

নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল এবং ১১টি ছাত্র হল। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা এবং ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা।

ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দিয়েছেন টিক চিহ্নের মাধ্যমে।

চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভা…
  • ০২ নভেম্বর ২০২৬
দেশে আরও একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজের ৪৬ শিক্ষার্থীই এইচএসসিতে ফেল, সর…
  • ০২ নভেম্বর ২০২৬
পদ ২২টি, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়…
  • ০২ নভেম্বর ২০২৬
পুলিশের গাড়িতে আগুন দেওয়ার স্বীকারোক্তি ফেসবুকে, যুবক আটক
  • ০২ নভেম্বর ২০২৬
মেসির জাদুতে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি
  • ০২ নভেম্বর ২০২৬