ডাকসু নির্বাচন

শিক্ষার্থীর ভুলে আগে পূরণকৃত ব্যালট পেপার যায় আরেক ভোটারের হাতে

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ AM
কার্জন হল কেন্দ্রে শিক্ষার্থীরা লাইন দিয়ে ভোট দিচ্ছেন

কার্জন হল কেন্দ্রে শিক্ষার্থীরা লাইন দিয়ে ভোট দিচ্ছেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হল কেন্দ্রে এক শিক্ষার্থীকে আগেই পূরণ করা ব্যালট পেপার দিয়েছেন পোলিং অফিসার। দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থী ভুলে দুই ব্যালট পূরণ করে ফেলেছিলেন। পরে একটি ফেরত দিলে তা ভুলে আরেক শিক্ষার্থীকে দেন পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী। তিনি অমর একুশে হলের কর্মকর্তা।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এমন ঘটনা ঘটে। কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই প্রার্থী দুটিই পূরণ করে ফেলে এবং একটি ব্যালট বাক্স জমা দেয়। একটি টেবিলে জমা দেন। 

পরবর্তীতে আরেক ভোটার এলে পূর্বে পূরণকৃত ও ফেরত দেওয়া ব্যালট পেপার তাকে দেওয়া হয়। পরবর্তীতে সেটি পূরণ করা থাকায় ফেরত দেয়। বিষয়টি ‘নাইসলি হ্যান্ডেল’ করা হয়েছে বলে জানান অভিযোগকারীরা। 

আরও পড়ুন: নিয়ম না মেনে ভোটারের লাইনে প্রার্থীদের প্রচার, ক্ষোভ শিক্ষার্থীদের

অভিযোগকারীদের নির্দেশিত টেবিলের পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত হয়ে গেছে আরকি’।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081