আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি : আবিদ

০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ AM
আবিদুল ইসলাম খান

আবিদুল ইসলাম খান © সংগৃহীত

আমি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে ঢুকেছি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ‘ভোটটা আমরা উৎসবের মতো উদযাপন করতে চাই, কোনো ধরনের অভিযোগ করতে চাই না।’ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে স্থাপিত ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সেসময় তিনি আরও অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র বা অনুমতিপত্র দেয়নি। সে কারণেই মেয়েদের হলের ভোটকেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি।’

ভোটগ্রহণ শুরুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এই ছাত্রদল নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রার্থী হিসেবে নিজের ভোট দেওয়ার জন্য সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন।

আরও পড়ুন: ভোটারকে আগে পূরণকৃত ব্যালট দিলেন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তা জিয়াউর

আবিদুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ইতিহাসে দীর্ঘদিন আমরা ভোটাধিকার হরণের বিরুদ্ধে লড়াই করেছি। আজকের এই নির্বাচন গণতন্ত্রের একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। সবাই আসুন ভোটকেন্দ্রে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।’

নিজের ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মাত্র উদয়নে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারব। তবে আশা করছি, খুব দ্রুতই ভোট দিতে পারব।’

শিক্ষার্থীদের প্রতি আরও এক আহ্বানে আবিদুল বলেন, ‘দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। শিক্ষার্থীরা যেন তাদের বিবেকের ভিত্তিতে যোগ্য নেতৃত্বকে বেছে নেয়—এটাই আমার প্রত্যাশা।’

উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

এবার ভোট দেবেন মোট ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩০ আগস্ট ২০২৬
ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬