ডাকসু নির্বাচন

আলোচিত প্রার্থীরা কে কোন কেন্দ্রে ভোট দেবেন 

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ PM
আলোচিত ৫ ভিপি প্রার্থী

আলোচিত ৫ ভিপি প্রার্থী © টিডিসি সম্পাদিত

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। দীর্ঘদিন পর আয়োজিত এ নির্বাচনে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে অংশগ্রহণকারী আলোচিত প্রার্থীদের মধ্যে কে কোন কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন; সে বিষয়ে ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ভোটার তালিকার অনুপাতে উঠে এসেছে কোন প্রার্থী কোন কেন্দ্রে ভোট দেবেন এ তথ্য।

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এ প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই ফ্লোর কেন্দ্রে নিজের ভোট দেন।  

গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের সিনেট ভবনে ভোট দেবেন। এছাড়া আবু বাকের মজুমদার কার্জন হলের পরীক্ষার কক্ষ কেন্দ্রে এবং এজিএস প্রার্থী আশরেফা খাতুন ইউল্যাব স্কুলে ভোট দেবেন।

বাম সংগঠন সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ইউল্যাব স্কুলে, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন।  

ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোট প্যানেলের ভিপি প্রার্থী মো. আবু সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সিনেট ভবনে ভোট দেবেন।  

স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভূতত্ত্ব বিভাগে ভোট দেবেন। জিএস প্রার্থী আল সাদি ভূঁইয়া উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন।  

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে বন্ধ ঢাবির মেট্রো রেলস্টেশন

সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দিন খালিদ উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। এ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার তার প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন। এজিএস প্রার্থী ফাতেমা শারমিন অ্যানি ইউল্যাব স্কুলে ভোট দেবেন।  

ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের বিন ইয়ামীন মোল্লা সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া জিএস প্রার্থী সাবিনা ইয়াসমিন রোকেয়া হলে ভোট দেবেন।  

সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী ইয়াছিন আরাফাত উদয়ন স্কুল কেন্দ্রে ভোট দেবেন। জিএস প্রার্থী খায়রুল আহসান মারজান শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন।  

স্বতন্ত্র প্যানেল থেকে আলোচিত শামীম হোসেন সিনেট ভবনে, জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাহমীদ আল মোদ্দাসীর চোধুরী, হাসিবুল ইসলাম উদয়ন স্কুলে, সানজিদা আহমেদ তন্বী টিএসসি কেন্দ্রে ভোট দেবেন।

প্রসঙ্গত, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

ডুয়েটে ভিসিবিরোধী আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২৫০…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের রিলিজ স্লিপের মেধাতালিকা প…
  • ১৯ মে ২০২৬
তনু হত্যার সন্দেহভাজন শাহিন আলম পালিয়েছে কুয়েতে
  • ১৯ মে ২০২৬
বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ‘ইনফ্লুয়েঞ্জা ডি’ ভাইরাস, সতর্ক করল বি…
  • ১৯ মে ২০২৬
নেইমার কি বিশ্বকাপে ব্রাজিল দলের ‘শ্বেত হস্তী’ হচ্ছে?
  • ১৯ মে ২০২৬
মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ হিসাববিজ্ঞানের শ…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081