ডাকসু হবে একটা মডেল নির্বাচন: চীফ রিটার্নিং কর্মকর্তা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ PM
কথা বলছেন ডাকসুর চীফ রিটার্নিং কর্মকর্তা

কথা বলছেন ডাকসুর চীফ রিটার্নিং কর্মকর্তা © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে। ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এসব কথা বলেছেন।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি‌‌।

তিনি বলেন, যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম ‌সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরন করে আজকের এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন।

চীফ রিটার্নিং কর্মকর্তা বলেন, আমরা আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতি অনেক ভালো। কোন ধরণের শঙ্কা আমরা দেখছি না। আটটা থেকে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি চারটার সময়‌ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করবে তাদের‌ও সুযোগ দেওয়া হবে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী সবাই যেন ভোট দিতে আসে তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ স্থাপন করেছি। আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই যেন সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬