ডাকসু নির্বাচন: ভোটকেন্দ্র ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে উপাচার্য

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ PM
ডাকসু নির্বাচন কেন্দ্র পরিদর্শন

ডাকসু নির্বাচন কেন্দ্র পরিদর্শন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে ভোট প্রদান প্রক্রিয়াকে সহজ ও নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোট কেন্দ্রটি পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

ভোটগ্রহণে শৃঙ্খলা বজায় রাখতে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য অন্য একটি পৃথক প্রবেশ ও প্রস্থান পথ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রাবিতে বিশেষ বিবেচনায় দ্বিতীয় মাস্টার্স  বিতর্ক, যা বলছেন ছাত্রনেতারা

উপাচার্য পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬