রাবিতে দ্বিতীয় মাস্টার্সের সুযোগ চান ছাত্রদলের পাঁচ নেতা ও সাবেক সমন্বয়ক, সিদ্ধান্ত আজ

০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে অংশ নিতে ছাত্রদলের পাঁচ নেতা ও সাবেক এক সমন্বয়ক দ্বিতীয় মাস্টার্স করার সুযোগ চেয়ে আবেদন করেছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (৭ সেপ্টেম্বর) রোববার দুপুরে সিনেট ভবনে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহবান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ চেয়ে আবেদন করা নেতারা হলেন- শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার শেখ ও সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না।

আবেদনপত্রে নেতারা বলেছেন, বিগত ‘ফ্যাসিস্ট শাসনামলে’ রাজনৈতিক হয়রানি ও কারাবরণের কারণে তারা সুষ্ঠুভাবে মাস্টার্স শেষ করতে পারেননি। এজন্য তারা দ্বিতীয়বার মাস্টার্সের সুযোগ চান। তারা সবাই উপাচার্য বরাবর করা এ আবেদনে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।

রাবিতে প্রচলিত আইনে মাস্টার্সের ভর্তির জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে, আবেদনকারী যে বিভাগ থেকে স্নাতক/স্নাতক (সম্মান) পাশ করেছে শুধুমাত্র সে বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে, স্নাতক/স্নাতক (সম্মান) পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদনের সুযোগ থাকবে বলে নিয়ম রয়েছে। 

আরও পড়ুন: রাবিতে বিশেষ বিবেচনায় দ্বিতীয় মাস্টার্স  বিতর্ক, যা বলছেন ছাত্রনেতারা

মাস্টার্স প্রোগ্রামে ভর্তি ও অ্যাকাডেমিক কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী বাস্তবায়িত হবে, ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে এবং সংশ্লিষ্ট অধিকর্তা-এর তত্ত্বাবধানে নিজ নিজ বিভাগ কর্তৃক এ পরীক্ষা পরিচালিত হবে। ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার টাকা— যা অনলাইনে প্রদান করতে হবে।

১৯৯০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বা ডাবল মাস্টার্স চালু নেই। সাবেক ছাত্রনেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোর্সটি আবার চালুর বিষয়েই সভায় আলোচনা হবে। ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক ও জ্যেষ্ঠ শিক্ষকেরা সভায় অংশ নেবেন। 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান বলেন, ‘প্রাক্তন কয়েকজন শিক্ষার্থীর আবেদন এসেছে। অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence