ডাকসুর ভোটিং প্রক্রিয়া নিয়ে সচেতনতামূলক সভা করবে নির্বাচন কমিশন

০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ PM
বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে সংবাদ সম্মেলনে কথা বলছেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোটিং প্রক্রিয়া ও আগ্রহী করার জন্য আগামী রবিবার দুপুর ১২টায় সব ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে চারটি সচেতনতামূলক সভা করবে ডাকসু নির্বাচন কমিশন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘যেহেতু অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো ভোট দেবে, তাদের ভোটিং প্রক্রিয়া ও আগ্রহী করার জন্য আগামী রবিবার ১২টায় সব ফ্যাকাল্টি ও ইনস্টিটিউট মিলে ৪টি সচেতনতামূলক সভা করা হবে‌। আমাদের কমিশনে পক্ষ থেকে ছাত্রছাত্রীর আগ্রহ ও ভোটদান প্রক্রিয়া কেমন হবে, সেই সম্পর্কে অবগত করবে, যেন তারা বুথে গিয়ে নির্বিঘ্নে ভোট দিয়ে আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘ভোটাদান প্রক্রিয়া সহজ করার জন্য একটি টিউটোরিয়াল ভিডিও ইতোমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেখানে একজন ছাত্র বা ছাত্রী হল বা বাস থেকে নেমে ভোটকেন্দ্রে গিয়ে পুলিং অফিস, এজেন্ডদের মোকাবিলা করে ব্যালটপেপার নিয়ে ভোট দিয়ে কীভাবে বক্সে ফেলবে, এই পুরো প্রক্রিয়াটি সেখানে দেখানো হয়েছে।’

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের ভোটদান প্রক্রিয়া যেন শৃঙ্খলামতো হয় সেজন্য আমরা লাইন , ভোটিং টাইম ইত্যাদি সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা চাই না কোন ভোটার অযথা লাইনে দাঁড়িয়ে থাকুক বা বুথে বসে সময় নষ্ট করুক। এতে ভোটিং প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রাখব, ভোট দিতে যার যতটুকু সময় লাগে নিক, যেন ভোটদান সম্পন্ন করে।’

প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য বদলি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9